1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

প্রেমের জন্য এএসপি সেজে প্রতারণা, যুবক আটক

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রংপুর নগরীতে প্রেমিকার কাছে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করতে গিয়ে মোস্তাফিজার রহমান নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন।

মঙ্গলবার দুপুরে তিনি প্রেসক্লাব এলাকার একটি প্রিন্টিং দোকানে গিয়ে ভুয়া পুলিশ পরিচয়পত্র তৈরির অর্ডার দেন। কার্ড হাতে পাওয়ার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে নিজেকে এএসপি পরিচয় দেন এবং এআই দিয়ে তৈরি কিছু ছবি ব্যবহার করেন। সম্প্রতি তরুণী পরিচয়পত্র দেখতে চাইলে তিনি ভুয়া আইডি বানাতে রংপুরে আসেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি এবং দিনাজপুর থেকে এসে একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। তার পরিবারের দাবি, তিনি গত ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!