1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

রাঙামাটিতে উদ্ধার হওয়া ৪৭ হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিল জেলা পুলিশ

কামরুল, রাঙ্গামাটি রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ৪৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসরণ করে তদন্ত শুরু করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। আধুনিক তথ্যপ্রযুক্তি, নেটওয়ার্ক ট্র্যাকিং এবং প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় সাইবার সেলের সদস্যরা।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা জেলা পুলিশ ও সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, রাঙামাটি জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা ও জনসেবায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার মাধ্যমে জনগণকে কার্যকর সেবা দিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল দিনরাত কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ ও অন্যান্য সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page