
রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি জানান, মঙ্গলবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা পুলিশ ১২ জন, পল্টন থানা ৫ জন, সবুজবাগ থানা ১২ জন, খিলগাঁও থানা ১৮ জন, রামপুরা থানা ৫ জন, শাহজাহানপুর থানা ৮ জন এবং মুগদা থানা ১৮ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।