1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষঃ
প্রশ্নপত্র ফাঁসে সরকারের ব্যর্থতা উন্মোচিত হয়েছে: আসিফ মাহমুদ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সেনবাগে নোবিপ্রবি ২১তম আবর্তনের চান্সপ্রাপ্ত সেনবাগীয়ানদের নবীনবরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে কুয়েটের প্রযুক্তি, সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মৃত নক্ষত্রের ছাই থেকে জন্ম নতুন গ্রহ, নাম ‘এলিয়েন ফিনিক্স’ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় একাধিক নাম ইউরোপে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান ৯৯ শতাংশ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, বিকেলে দাফন

আজ আইসিসিবিতে বসছে ষষ্ঠবারের মতো ‘সুপার সেল কার বাজার’

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) ষষ্ঠবারের মতো বসছে ‘সুপার সেল কার বাজার’। সকাল ১০টা থেকে শুরু হবে এ আয়োজন।

গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজনে টানা পাঁচ সপ্তাহ ক্রেতা-বিক্রেতাদের সাড়া পাওয়া গেছে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে বসবে এ কার বাজার।

এখানে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি মোটরসাইকেল এবং ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ থাকছে। ব্যক্তি মালিকানাধীন ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেলও বিক্রি করতে পারবেন মালিকরা।

আয়োজকরা জানান, একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার এবং তুলনা করার সুযোগ থাকায় ক্রেতাদের সময় ও ভোগান্তি কমবে। অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ পাবেন।

উইজার্ড শোবিজের আয়োজনে এ কার বাজারের ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এতে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page