1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সেনবাগে নোবিপ্রবি ২১তম আবর্তনের চান্সপ্রাপ্ত সেনবাগীয়ানদের নবীনবরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে কুয়েটের প্রযুক্তি, সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মৃত নক্ষত্রের ছাই থেকে জন্ম নতুন গ্রহ, নাম ‘এলিয়েন ফিনিক্স’ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় একাধিক নাম ইউরোপে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান ৯৯ শতাংশ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, বিকেলে দাফন ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, শর্ট বলে তাইজুলকে ফেরালেন সেলিম কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: শর্টকাটের কথা বলে নির্জন পথে নিয়ে যান চালক

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে এই মানববন্ধন কর্মসূচীটি পালিত হয়।

সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা এড. আযাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিচার বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, এড. আকবার হোসেন, এড. শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী ও আল ইমরান ইমু, শ্রমিক নেতা আব্দুল আজিজ বাবু, নবাবজান, অজিয়ার রহমান প্রমুখ

বক্তারা বলেন,জাকারিয়া হত্যার দেড় সপ্তাহ পার হতে চলেছে। কিন্তু আসামী গ্রেপ্তারে পুলিশের তৎপরতা হতাশাজনক।
বক্তারা আরও বলেন,হত্যা মামলার প্রধান আসামী নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এ গ্রেপ্তারে পুলিশের কৃতিত্ব কম। তাই অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেপ্তার করে পুলিশের সক্ষমতা প্রমাণ করতে হবে। নইলে পুরো জেলাবাসীকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামীসহ ৩ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page