1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর হাসপাতালে চুয়েট উপাচার্য, পদত্যাগের খবর অস্বীকার কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেনের সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু নির্বাচনের পর হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের হুমকি ট্রাম্পের আজ বিশ্ব মান দিবস, প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি সানায় বিমান হামলার পর আরামকোর স্থাপনায় হুতিদের হামলা, সৌদিতে আহত ৪ নয় বছর ধরে দেশের বাইরে এস কে সিনহা, দেশে ফিরতে চান পাসপোর্ট নিয়ে জটিলতায় আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান: ৬০ জনের বিরুদ্ধে মামলা, ৪ জন কারাগারে

আজ বিশ্ব মান দিবস, প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আজ ১৪ অক্টোবর, ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘Shared vision for a better world—Affordable and Clean Energy’। এর ভাবার্থ, ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

বিশ্বের তিনটি প্রধান মান সংস্থা—ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে দিবসটি পালন করছে।

এ বছরের প্রতিপাদ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সপ্তম লক্ষ্য—সবার জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্য অর্জনে জ্বালানি উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর দক্ষ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জরুরি।

সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্বালানি উৎপাদন, সরবরাহ ও ব্যবহারে মানসম্মত প্রযুক্তি ও পদ্ধতির প্রয়োগ পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নেও অবদান রাখতে পারে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page