1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি, কোরআন বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্কুলে কিশোরের গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু শারদীয় দুর্গোৎসব ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, জড়িতদের ধরতে অভিযান

বিএনপিকে ভূতে ধরেছে, রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে — লক্ষ্মীপুরে মামুনুল হক

মোঃ জুনায়েদ হোসাইন, লক্ষ্মীপুর রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিস এর আমীর আল্লামা মামুনুল হক বলেছেন বিএনপিকে ভূতে ধরেছে যে ভূত শেখ হাসিনা কে ধরেছিল। বিএনপি রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে। নির্বাচন কমিশন কে নিরপেক্ষ থাকতে দিচ্ছেনা। দলীয় ব্যক্তিকে সচিব পদে রেখেছে তারা। দেশে তেল নেই, গ্যাস নেই ও বিদ্যুতের সংকটের কারণে শত শত পোশাক কারখানা বন্ধ। উৎপাদন ব্যহত হওয়ার কারণে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। অনেকের উৎপাদন ৩ ভাগের এক ভাগ হচ্ছে। উৎপাদন কম ও ব্যয় বেশী হওয়ার কারণে ভারতের সাথে আন্তজার্তিক বাজারে টিকতে পারছেনা দেশের পোশাক কারখানা গুলো।

তিনি আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন, কুরআন বিরোধী হেবা আইন বাতিল, গ্যাস ও পানি নিরাপদ নিরবচ্ছিন্ন সরবরাহ, দেশ ব্যাপি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন,জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আরও একটি গণঅভ্যুথান তৈরি হবে। তিনি বলেন দেশে যে হারে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে যদি যথাযথ ব্যবস্থা গ্রহন করা না হয়। তা হলে বিশৃঙ্খলা তৈরি হবে। বিএনপি ক্ষমতা আসার পর জুলাই সনদ বাস্তবায়নে কোন কার্যকর ব্যবস্থা নেয়নি। ৭০% মানুষকে অবজ্ঞা করেছে অসম্মান করেছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বিচার বিভাগসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের এ ধরনের আন্দোলন চলবে বলে জানান তিনি।

খেলাফত মজলিস এর জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, গাজীপুর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিস এর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page