1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি, কোরআন বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্কুলে কিশোরের গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু শারদীয় দুর্গোৎসব ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, জড়িতদের ধরতে অভিযান

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময়ে বেনাপোল বন্দরে দুই দিন পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম চালু রাখা হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে, সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। ফলে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আগে থেকে বন্দরে আসা পণ্য খালাস ও শুল্কায়নের জন্য ১৮ ও ১৯ অক্টোবর কার্যক্রম চালু থাকবে। এতে বন্দরে জমে থাকা পণ্য ছাড়ের সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

এদিকে, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। পাশাপাশি ভারতে খালি ট্রাক ফেরত যাওয়ার সুযোগও থাকবে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page