1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চাকরির প্রলোভনে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ৩০ বাংলাদেশির ২০ জন নিহতের অভিযোগ দুর্গাপূজায় রাজধানীর ২৫৭ মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিম ১৬০ টাকায় টমেটো ২০০ শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত রাশিয়ার কামচাটকায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদের ৫ দিন বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি, কোরআন বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদের ৫ দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটির আমেজ। সাপ্তাহিক ছুটি ও পূজার ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী টানা ৫ থেকে ১৬ দিন পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ও পরের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অন্যদিকে, কলেজগুলোতে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ১৬ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সময়সূচি এক নয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।

এদিকে, সরকারি চাকরিজীবীদের জন্যও থাকছে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ঘোষিত ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page