1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৭০ জন দিল্লিতে অভিজিৎ দিপক ও নেহা বোরাকে আটক, জনতা ছত্রভঙ্গ করছে পুলিশ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২১০ আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আশ্বাস পেল বাংলাদেশ দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘিরে উত্তেজনা, অভিজিৎ দিপককে পুলিশের নোটিশ সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে তিনটি বই রাখার নির্দেশ কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্তে দুই সদস্যের কমিটি

সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গিরিনগরে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন প্রায় ৫০০ গ্রামবাসী। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গিরিনগর জোনাকি সংসদের খেলার মাঠটি প্রায় ৬৪ বছর ধরে তিন গ্রামের শিশু-কিশোর ও সাধারণ মানুষ ব্যবহার করে আসছেন। মাঠটি শিশুদের খেলাধুলা, বিনোদন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ স্থান। তাই মাঠটি রক্ষা করা আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার জন্য জরুরি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত জায়গাটি দখলের চেষ্টা চলছে। জমির মালিকানা দাবি করা ব্যক্তিদের বৈধ কাগজপত্র উপস্থাপনের আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, প্রয়োজনীয় দলিল দেখানো হলে তা যাচাই করে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। অন্যথায় বর্তমান বাজারমূল্য অনুযায়ী জমির মূল্য পরিশোধের মাধ্যমে মাঠটি রক্ষার বিষয়েও তাঁরা আগ্রহী।

এক অভিভাবক ও চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম বলেন, মাঠটি এলাকার শিশুদের খেলাধুলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে শিশুরা এখানে খেলাধুলা করছে। মাঠটি দখল হয়ে গেলে তাদের খেলার জায়গা থাকবে না। তাই তিনি মাঠটি রক্ষা এবং বিরোধের সুষ্ঠু সমাধানের দাবি জানান।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আরেক অভিভাবক মো. জসিম উদ্দিন বলেন, প্রায় ৬৪ বছর ধরে তিন গ্রামের মানুষ মাঠটি ব্যবহার করছেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় তাঁরা উদ্বিগ্ন। তিনি কুদ্দুস বেপারী, মো. বাদল, নাসির বেপারী, মাহমুদুল হাসান মৃদুল, আফসানা ইনাম আশা, ফেরদৌস বেপারী ও মো. বাঁধনসহ জমির মালিকানা দাবিকারীদের বৈধ কাগজপত্র উপস্থাপনের আহ্বান জানান। পাশাপাশি দলিল যাচাই করে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।

অভিভাবক শহিদুল ইসলাম বাবু ও মাসুদ রানা বিপ্লব বলেন, তাঁরা কোনো ধরনের সংঘাত চান না। প্রশাসনের মাধ্যমে জমির কাগজপত্র যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

গিরিনগর জোনাকি সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লা বলেন, মাঠটির সঙ্গে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের সম্পর্ক ও আবেগ জড়িয়ে রয়েছে। প্রায় ৬৪ বছর ধরে এটি শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত হচ্ছে। তাই কোনো পক্ষের বক্তব্যের ভিত্তিতে একতরফা সিদ্ধান্ত না নিয়ে প্রকৃত ঘটনা যাচাই করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জমির মালিকানা দাবিকারীরা বৈধ কাগজপত্র উপস্থাপন করলে তা যাচাইয়ের মাধ্যমে আইনসম্মত ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব। তাঁদের উদ্দেশ্য কারও সঙ্গে বিরোধ সৃষ্টি করা নয়; বরং শিশুদের খেলার মাঠ রক্ষা এবং এলাকার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা।

মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে বিরোধের সুষ্ঠু সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ বজায় রাখতে মাঠটি রক্ষার দাবি জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page