1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষঃ
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন স্বৈরাচার ফেরার পথ খুললে দেশের জন্য ভালো হবে না: প্রধানমন্ত্রী নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে আজদু মিয়া, শারদীয় শুভেচ্ছা নাম-বেনাম ভুয়া আইডির ছোবলে বিপর্যস্ত সামাজিক সম্প্রীতি, মানহানি ও অর্থ প্রতারণার ঝুঁকিতে সাধারণ মানুষ কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে আগুন, নিহত ৪ সেনাসদস্য, আহত ৩৯ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাতক্ষীরা সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা : দুর্গাপূজায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন পূর্বধলার গোহালাকান্দায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি-পুলিশ প্রশাসন ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের ইশরাকের পিস্তল উঁচিয়ে মাদকবিরোধী অভিযান, শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের

স্বৈরাচার ফেরার পথ খুললে দেশের জন্য ভালো হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করলে তা দেশের জন্য ভালো পরিণাম বয়ে আনবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। এ ধরনের রাজনীতি গণতন্ত্র ও দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিরোধী দল বিরোধিতা করতেই পারে। তবে বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ তৈরি করলে তা জুলাইয়ের শহীদদের পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গেও বিশ্বাসঘাতকতার শামিল হবে।

অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিরোধী দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী, আহত ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের অনুষ্ঠানে উপস্থিত থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের জীবনমান ও ভাগ্য পরিবর্তনে কাজ করছে। জনগণের ভোটে বিরোধী দল সংসদে প্রতিনিধিত্ব করছে, অন্যদিকে জনগণের সমর্থন নিয়েই সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে সরকারি দল। তাই দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page