1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী খিলক্ষেতে ডিবির অভিযান: ডিজে পার্টি ও মাদকের অভিযোগে আটক ৮৪ রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে ডিসি সম্মেলনের আগে ডিসেম্বরে প্রথমবার ইউএনও সম্মেলনের পরিকল্পনা বাংলাদেশ-নেপালের উদাহরণ টেনে ভারতে ‘শাসন পরিবর্তনের’ বিরুদ্ধে মোহন ভগবতের হুঁশিয়ারি পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত শুরু ও শেষ করতে চাই: প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর, নাম রাখলেন দেবী দুর্গাপূজার নবমীতে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী পর্তুগাল দল ছেড়ে যাওয়ায় রোনালদোর জরিমানা, ৩০ দিনের নিষেধাজ্ঞা

লক্ষীপুর জেলায় চলতি মৌসুমে ৭১০ কোটি টাকার সুপারি উৎপাদন

মোঃ আব্দুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

চলতি মৌসুমে লক্ষ্মীপুর জেলায় প্রায় ৭১০ কোটি টাকার সুপারি বেচাকেনার সম্ভাবনা তৈরি হয়েছে। সুপারির জমজমাট মৌসুমকে ঘিরে জেলার হাটবাজারগুলোতে বেড়েছে ব্যস্ততা। একই সঙ্গে গাছ থেকে সুপারি পাড়ার শ্রমিকেরাও পাচ্ছেন ভালো আয়ের সুযোগ।

জেলার মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য উপযোগী হওয়ায় প্রতি বছরই এ অঞ্চলে সুপারির ভালো উৎপাদন হয়। এবার উৎপাদিত সুপারির প্রায় ৬০ শতাংশ পানিতে ভিজিয়ে এবং বাকি ৪০ শতাংশ কাঁচা ও রোদে শুকিয়ে বাজারজাত করার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী বাজারসহ বিভিন্ন হাটবাজারে সুপারি কেনাবেচা জমে উঠেছে। বর্তমানে প্রতি পণ পাকা সুপারি ১৫০ থেকে ১৭০ টাকা এবং প্রতি কাউন ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

সুপারি পাড়ার শ্রমিকদের আয়ও বেড়েছে। প্রতিটি গাছ থেকে সুপারি পেড়ে ১০ টাকা মজুরি পান তাঁরা। দিনে ২৫০ থেকে ৩০০টি গাছে উঠতে পারলে একজন শ্রমিকের আয় দাঁড়ায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুরে বর্তমানে প্রায় ৭ হাজার ২৫০ হেক্টর জমিতে সুপারি বাগান রয়েছে। একবার গাছ রোপণ করলে ৩০ বছরেরও বেশি সময় ফলন পাওয়া যায়। দীর্ঘমেয়াদি লাভের সম্ভাবনা থাকায় এ অঞ্চলে সুপারি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page