1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষঃ
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের নির্বাচনে ঝুলছে সরকার গঠনের হিসাব, সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো জোট তুরাগ নদ থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট আজ, মাঠে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক আল্লাহর ৯৯টি সুন্দর নামের অর্থ ও তাৎপর্য ঢামেকে দ্বিতীয় দিনের মতো অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগীরা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত, হত্যার কারণ জানেন না স্বজনেরা

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর স্বজন ও পুলিশ।

নিহত মারুফের বাড়ি রাজধানীর ধলপুর এলাকায়। তিনি সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশের একটি গলিতে পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

মারুফের স্ত্রী মিম জানান, সন্ধ্যায় কাজ থেকে ফিরে বাসার পাশের সিটি পল্লীর মাঠে ছিলেন তাঁর স্বামী। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিম বলেন, “আমার স্বামী অনেক ভালো ছেলে। কারও সঙ্গে দ্বন্দ্ব বা ঝামেলায় জড়ায় না। কারা কী কারণে গুলি করে হত্যা করল, বলতে পারছি না।”

এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে মারুফকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page