1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষঃ
বটিয়াঘাটায় যুবদল নেতাকে গুলি, মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা বাংলাদেশের জ্বালানি খাতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান কালীগঞ্জে আখের ফলন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল কোটালীপাড়ায় দুই শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ, কালীগঞ্জে হাজারো মানুষের ঢল অনলাইন জুয়ার ফাঁদে বিপর্যস্ত পরিবার, নজরদারিতে আসক্তরাও গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

বটিয়াঘাটায় যুবদল নেতাকে গুলি, মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা

মোঃ মিজানুর রহমান, রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সোহেল শেখ (৩৬) নামে এক যুবদল নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। তিনি গনি শেখের ছেলে এবং বটিয়াঘাটা থানাধীন ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি বলে জানা গেছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ২৭/১০/২৬ রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে সোহেল শেখকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তিনি মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর পথচারী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় রাত ৩টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোহেল শেখের ভাষ্য অনুযায়ী, তিনি বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা এসে তাঁকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মোটরসাইকেলসহ মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, হামলাকারীদের পরিচয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page