1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষঃ
জাপানে ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন কারখানা নিয়ে আলোচনা সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ ডিসির শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট জ্বালানি নিরাপত্তায় জাইকার কাছে বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে নিন্দা-উদ্বেগ, বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি ইনানীতে ছয় কোটি টাকার চারতলা রিসোর্ট গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের নতুন এমডি হচ্ছেন তিনজন পাঠ্যবই নিয়ে সমালোচনার মধ্যে এনসিটিবির ৯ কর্মকর্তা বদলি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ, গেজেট শিগগির

সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ ডিসির

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে উপজেলার ১১৮ জন গ্রাম পুলিশের মধ্যে গাছের চারা বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাই মিনুল ইসলাম, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ ও শেখ শফিকুল ইসলামসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সরকারি সেবার মান উন্নয়ন, দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা এবং কর্মক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page