1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাউজানে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় যুবদল নেতাকে গুলি, মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা বাংলাদেশের জ্বালানি খাতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান কালীগঞ্জে আখের ফলন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল কোটালীপাড়ায় দুই শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ, কালীগঞ্জে হাজারো মানুষের ঢল

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় অর্ণব বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও ঘনীভূত হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটির আশঙ্কা, ঘূর্ণিঝড়টির শক্তি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ ও তীব্রতা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকায় পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ভারতের উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page