1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষঃ
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা বাংলাদেশের জ্বালানি খাতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান কালীগঞ্জে আখের ফলন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল কোটালীপাড়ায় দুই শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ, কালীগঞ্জে হাজারো মানুষের ঢল অনলাইন জুয়ার ফাঁদে বিপর্যস্ত পরিবার, নজরদারিতে আসক্তরাও গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান, গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ সাপাহারে কেক কেটে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার

কালীগঞ্জে আখের ফলন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

রাইসুল হক, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আখ চাষ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আখচাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘চাষির পদধূলি জমির উত্তম সার’ প্রতিপাদ্যে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের উদ্যোগে সোমবার বেলা ১১টায় এ কর্মশালার আয়োজন করা হয়। ‘আধুনিক কলাকৌশল প্রয়োগে আখের একরপ্রতি ফলন বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণে বিভিন্ন এলাকার তালিকাভুক্ত আখচাষিরা অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম. জোবায়ের।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ গৌতম কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) কৃষিবিদ ইমরুল হাসান, উপমহাব্যবস্থাপক (এসআই অ্যান্ড এগ্রো) কৃষিবিদ কানিজ ফাতেমা, ব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) মো. রবিউল আলম এবং শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

কর্মশালায় আখ চাষের আধুনিক কলাকৌশল প্রয়োগের মাধ্যমে একরপ্রতি ফলন বাড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে আখচাষিদের পাশাপাশি মোবারকগঞ্জ সুগার মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page