1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষঃ
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা বাংলাদেশের জ্বালানি খাতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান কালীগঞ্জে আখের ফলন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল কোটালীপাড়ায় দুই শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ, কালীগঞ্জে হাজারো মানুষের ঢল অনলাইন জুয়ার ফাঁদে বিপর্যস্ত পরিবার, নজরদারিতে আসক্তরাও গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান, গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ সাপাহারে কেক কেটে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার

মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল বিয়ে করেছেন। তাঁর স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। সম্প্রতি ঢাকার মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দম্পতি।

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেনমোহরের অঙ্কটি ব্যতিক্রমী করার কথা ভাবছিলেন সুজাত শিমুল ও জান্নাতুন নেছা। দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্ক রয়েছে, আবার বিশেষ তাৎপর্যও বহন করে—এমন একটি সংখ্যা বেছে নিতে চেয়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত জরুরি সেবার জাতীয় হেল্পলাইন নম্বর ৯৯৯-এর সঙ্গে মিল রেখে ৯৯৯ টাকা দেনমোহর নির্ধারণ করেন।

সুজাত শিমুল বলেন, ‘আমরা যখন বিয়ে করার সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, এক ধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।’

দেনমোহরের পরিমাণ নিয়ে প্রচলিত সামাজিক ধারণাও তাঁদের সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে জানান সুজাত শিমুল। তাঁর মতে, বিয়েতে দেনমোহর নিয়ে বড় অঙ্কের হিসাব-নিকাশের বাইরে গিয়ে সম্পর্কের প্রতি আস্থা এবং বিয়ের তাৎপর্যকে গুরুত্ব দেওয়ার বার্তা দিতে চেয়েছেন তাঁরা।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বিয়েতে কাবিন করতে গিয়ে লাখ লাখ টাকার যে বিষয় সামাজিকভাবে হয়ে আসছে, সেটি আমরা ভাঙতে চেয়েছি। ৯৯৯ টাকা কাবিনে বিয়ে করে নারী হিসেবে একটা সাহস দেখিয়েছেন নেছা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page