1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষঃ
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১ মোবাইল সেবার মান নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ তানজিন তিশার বিরুদ্ধে মামলার অধিকতর তদন্ত করবে সিআইডি ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১ হাজার ৩১৪ জন চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, লুলার জয় টানা ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর থেকে রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সিতে পাকিস্তান ক্রিকেট দল

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ডিসি কমিকসের ভিলেন ‘ক্লেফেইস’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

অ্যান্টি-হিরোভিত্তিক সিনেমার জনপ্রিয়তার ধারাবাহিকতায় বড় পর্দায় এসেছে ডিসি কমিকসের পরিচিত ভিলেন ক্লেফেইসকে নিয়ে নির্মিত সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’। আন্তর্জাতিক মুক্তির দিন শুক্রবার থেকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে সিনেমাটি। দেশের মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন শাখায় চলছে ছবিটি।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখায় সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গেম ও কমিকপ্রেমী তরুণ দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ইতিমধ্যেই বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’খ্যাত জেমস ওয়াটকিন্স ও চিত্রনাট্যকার মাইক ফ্ল্যানাগানের যৌথ পরিচালনায় নির্মিত ‘ক্লেফেইস’-এ ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির পরিচিত জগতের একটি অন্ধকার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে ম্যাট হ্যাগেন চরিত্রে অভিনয় করেছেন টম রিস হ্যারিস। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক ও এডি মারসন।

প্রচলিত অ্যাকশননির্ভর সুপারহিরো সিনেমার বাইরে গিয়ে ‘ক্লেফেইস’-এ গুরুত্ব পেয়েছে ‘বডি হরর’ ও মনস্তাত্ত্বিক আতঙ্ক। মানুষের শরীরের অস্বাভাবিক পরিবর্তন, মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়া এবং শারীরিক রূপান্তরের অস্বস্তিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে সিনেমাটিতে ভয়ের আবহ তৈরি করা হয়েছে।

গল্পের কেন্দ্রে রয়েছে গোথাম শহরের উচ্চাকাঙ্ক্ষী তরুণ অভিনেতা ম্যাট হ্যাগেন। অভিনয়জগতে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠার সময় এক স্থানীয় অপরাধী চক্রের হামলায় তাঁর মুখমণ্ডল ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এতে চেহারার পাশাপাশি নিজের অভিনয়জীবনও হারানোর আশঙ্কায় পড়েন তিনি।

আগের চেহারা ফিরে পেতে ম্যাট আশ্রয় নেন অত্যাধুনিক এক চিকিৎসাপদ্ধতির। চিকিৎসায় প্রাথমিক সাফল্য এলেও দেখা দেয় ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া। তাঁর শরীর কাদার মতো পরিবর্তিত হতে থাকে এবং তিনি অন্য মানুষের রূপ ধারণের ক্ষমতা অর্জন করেন।

একপর্যায়ে এই অস্বাভাবিক ক্ষমতা ম্যাটের জীবনে নতুন বিপর্যয় ডেকে আনে। নিজের পরিচয় ও মানবিকতা হারাতে হারাতে তাঁর রূপান্তরের ক্ষমতা প্রতিশোধের ভয়ংকর অস্ত্রে পরিণত হয়। এভাবেই সুপারহিরো ঘরানার পরিচিত কাঠামোর বাইরে গিয়ে ভৌতিক ও মনস্তাত্ত্বিক আতঙ্কের এক অন্ধকার জগৎ তুলে ধরেছে ‘ক্লেফেইস’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page