1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
মোবাইল সেবার মান নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ তানজিন তিশার বিরুদ্ধে মামলার অধিকতর তদন্ত করবে সিআইডি ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১ হাজার ৩১৪ জন চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, লুলার জয় টানা ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর থেকে রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সিতে পাকিস্তান ক্রিকেট দল সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নের দৌড়ে এগিয়ে ফাহমিদা মজিদ ঊষা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, লুলার জয়

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ভোটের ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল খুবই সামান্য।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশ ব্যালট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে, ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। ফলে নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

ভোটের ব্যবধান কম থাকায় ফলাফল নিয়ে দুই শিবিরেই উৎকণ্ঠা তৈরি হয়। চূড়ান্ত ফলাফলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় উভয় পক্ষকে।

ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে। এর আগে জইর বলসোনারোকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বামপন্থি নেতা লুলা দা সিলভা। পরবর্তী সময়ে জইর বলসোনারোর বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর ও অভ্যুত্থানচেষ্টাসংক্রান্ত অভিযোগ ঘিরে নানা আইনি জটিলতা তৈরি হয়। এর ফলে এবারের নির্বাচনে তার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করেন ছেলে ফ্লাভিও, যিনি দেশটির একজন সিনেটর।

গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় রানঅফের প্রয়োজন হয়। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রথম দফার নির্বাচনে ফ্লাভিও বলসোনারো এগিয়ে থাকলেও রানঅফে জয় ছিনিয়ে নেন লুলা দা সিলভা।

সূত্র: বিবিসি, আলজাজিরা ও রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page