1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানি: তারো আসো কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১ মোবাইল সেবার মান নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ তানজিন তিশার বিরুদ্ধে মামলার অধিকতর তদন্ত করবে সিআইডি ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১ হাজার ৩১৪ জন চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, লুলার জয় টানা ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর থেকে রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড

ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের, হতে পারে আগামীকালই

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ইরানে আবারও সামরিক হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলা আগামীকালই হতে পারে। তবে সামরিক পদক্ষেপের পরিবর্তে তেহরানের সঙ্গে বড় কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।

শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে সামরিক অভিযান কখন চালানো হতে পারে, সে বিষয়ে আগাম কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি। ট্রাম্পের দাবি, হামলা হোক কিংবা সমঝোতা—দুই ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র জয়ী হবে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে পরিস্থিতি তিনি ভালোভাবেই সামাল দিয়েছেন। এখন হয়তো তাঁকে ‘কাজটা শেষ করতে’ হতে পারে, অথবা ইরান একটি চুক্তিতে পৌঁছাতে পারে। তবে তেহরান শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি।

এর আগে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প ইরানে আবারও ‘লিটল এপিক ফিউরি’ চালানোর সম্ভাবনার কথা বলেন। ‘এপিক ফিউরি’ ছিল গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সাংকেতিক নাম।

ট্রাম্পের নতুন করে সামরিক অভিযানের ইঙ্গিত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে। তবে সম্ভাব্য হামলার সময় বা ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি তিনি।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page