1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
বটিয়াঘাটায় যুবদল নেতাকে গুলি, মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা বাংলাদেশের জ্বালানি খাতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান কালীগঞ্জে আখের ফলন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল কোটালীপাড়ায় দুই শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ, কালীগঞ্জে হাজারো মানুষের ঢল অনলাইন জুয়ার ফাঁদে বিপর্যস্ত পরিবার, নজরদারিতে আসক্তরাও গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

আল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের জিনারী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি জানাজায় কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে হাজিপুর বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম আজহারের কার্যালয়ের সামনে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম আজহার অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাঁর কার্যালয়ের সামনে এসে হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page