1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
মোবাইল সেবার মান নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ তানজিন তিশার বিরুদ্ধে মামলার অধিকতর তদন্ত করবে সিআইডি ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১ হাজার ৩১৪ জন চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, লুলার জয় টানা ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর থেকে রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সিতে পাকিস্তান ক্রিকেট দল সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নের দৌড়ে এগিয়ে ফাহমিদা মজিদ ঊষা

স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সিতে পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সবুজের পরিবর্তে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বজুড়ে অক্টোবর মাসে পালিত ‘পিংকটোবার’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করা, নিয়মিত পরীক্ষা করানো এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরতেই এ বিশেষ আয়োজন। পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ করা হচ্ছে।

পাকিস্তান দলের পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকাররাও। স্তন ক্যানসারে আক্রান্ত এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্রতি সমর্থন জানাতে তাঁরা গোলাপি ফিতা পরেছেন। ম্যাচের স্টাম্পেও ব্যবহার করা হয়েছে গোলাপি রং। এ ছাড়া স্টেডিয়ামে সচেতনতামূলক গ্রাফিকস প্রদর্শনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও প্রচারণা চালানো হয়েছে।

পিসিবির বাণিজ্যিক বিভাগের পরিচালক আলী আদনান জাইদি বলেন, ক্রিকেটের মাধ্যমে লাখো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। জনপ্রিয় এই খেলাকে কাজে লাগিয়ে স্তন ক্যানসার সম্পর্কে কার্যকর সচেতনতা তৈরি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে চায় বোর্ড।

ক্রিকেটে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরিতে গোলাপি রং ব্যবহারের নজির রয়েছে। দক্ষিণ আফ্রিকা প্রতিবছর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আয়োজন করে ‘পিংক ডে’ ওয়ানডে ম্যাচ। এদিন গোলাপি জার্সি পরে মাঠে নামে স্বাগতিক দল।

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক বছরগুলোর পিংক ডে ম্যাচও আলোচনায় এসেছে। ২০২৪ সালের ম্যাচে পাকিস্তান ৩৬ রানে জয় পায়। এর আগে ২০২১ সালের ম্যাচে ফখর জামানের ১৯৩ রানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও ১৭ রানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজেও একই ধরনের গোলাপি দিবসের আয়োজন করেছিল পাকিস্তান।

ক্যানসার সচেতনতা ও আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় অস্ট্রেলিয়াতেও আয়োজন করা হয় ‘পিংক টেস্ট’। দেশটির গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুমে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচের মাধ্যমে সাবেক অস্ট্রেলীয় পেসার গ্লেন ম্যাকগ্রা ও তাঁর স্ত্রী জেন ম্যাকগ্রার প্রতিষ্ঠিত ম্যাকগ্রা ফাউন্ডেশনের কার্যক্রমে সমর্থন জানানো হয়। ফাউন্ডেশনটি ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের সেবা ও সহায়তায় কাজ করে।

ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাকে কাজে লাগিয়ে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দেওয়াই এসব আয়োজনের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page