1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানি: তারো আসো কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১ মোবাইল সেবার মান নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ তানজিন তিশার বিরুদ্ধে মামলার অধিকতর তদন্ত করবে সিআইডি ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১ হাজার ৩১৪ জন চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, লুলার জয় টানা ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর থেকে রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড

বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছে। বিশেষ করে ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সেই সমালোচনার প্রভাব পড়েছে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ওপরও। অবশেষে তাঁকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার দলের অনুশীলন শেষে এ সিদ্ধান্তের কথা জানতে পারেন আশরাফুল।

ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিরিজে দুই ম্যাচ খেলে দুটিতেই ২০০ রানের আগেই অলআউট হয় বাংলাদেশ। ফলে ফাইনালে ওঠার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দলকে।

এদিকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিসিবির অন্য কোনো দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page