1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষঃ
জাপানে ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন কারখানা নিয়ে আলোচনা সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ ডিসির শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট জ্বালানি নিরাপত্তায় জাইকার কাছে বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে নিন্দা-উদ্বেগ, বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি ইনানীতে ছয় কোটি টাকার চারতলা রিসোর্ট গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের নতুন এমডি হচ্ছেন তিনজন পাঠ্যবই নিয়ে সমালোচনার মধ্যে এনসিটিবির ৯ কর্মকর্তা বদলি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ, গেজেট শিগগির

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের নতুন এমডি হচ্ছেন তিনজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তিনজনকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তিন বছরের চুক্তিতে তাঁদের দায়িত্ব দিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অগ্রণী ব্যাংকের এমডি হচ্ছেন বেসরকারি যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ। জনতা ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম। আর বেসিক ব্যাংকের এমডি হচ্ছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা।

সোমবার তাঁদের নিয়োগের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি পাঠিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার আহমেদ গণমাধ্যমকে বলেন, নতুন এমডি হিসেবে নূর মোহাম্মদকে নিয়োগ দেওয়ার চিঠি তাঁরা পেয়েছেন।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডি নিয়োগের ক্ষেত্রে সরকার প্রার্থী মনোনয়ন দেয়। পরে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে।

এর আগে দুর্গাপূজার ছুটি শুরুর আগে গত ১৯ অক্টোবর জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। এরপর তিন ব্যাংকের শীর্ষ পদে নতুন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page