1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিল থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাঈম হোসেন সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খৈচালা বিলের মধ্যে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকালে স্থানীয়রা বিলের মধ্যে একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে কাজ চলছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, যুবকের মৃত্যু কীভাবে ঘটেছে তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

নিহতের পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!