1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কক্সবাজারে দিনের বেলায় সড়কে ডাকাতি, জিম্মি করে লুট শতাধিক যাত্রীর টাইগার শ্রফের গাড়িতে গুলি, সালমান খানের বাসভবনে নিরাপত্তা জোরদার ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে বিশেষ অধ্যাদেশ জারি বেনামে বিমা পলিসি খোলা নিষিদ্ধ, ১০ লাখ টাকার নগদ লেনদেনে প্রতিবেদন বাধ্যতামূলক পূজামণ্ডপ পরিদর্শনে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিলল কাপড় ও পচা ফল দুর্গাপূজার ছুটিতে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত ১৫ এপেক সম্মেলনে পুতিন-ট্রাম্প-শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বিশ্বের বিখ্যাত মসজিদকে ঘিরে গড়ে উঠেছে যেসব ঐতিহাসিক শহর

দুর্গাপূজার ছুটিতে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় ২৫ অক্টোবর থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হওয়ার কথা রয়েছে।

ব্যাংক বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য এটিএম বুথের মাধ্যমে সেবা চালু থাকবে। ফলে প্রয়োজন অনুযায়ী গ্রাহকেরা এটিএম থেকে টাকা উত্তোলনসহ নির্ধারিত সেবাগুলো নিতে পারবেন।

ব্যাংক বন্ধ থাকার কারণে দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময়ে লেনদেন বন্ধ থাকবে।

আমদানি-রপ্তানি কার্যক্রমে সীমিত ব্যাংকিং সেবা

ছুটির সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার জন্য সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার ব্যবস্থা থাকবে।

এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, দুর্গাপূজার ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page