1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষঃ
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান মিরসরাইয়ে অসময়ের তরমুজ চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষকরা ডলারের দাম ১২৮ টাকা ছাড়াল, চাপে বৈদেশিক মুদ্রার বাজার তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর দিনাজপুর বীরগঞ্জে খেলাধুলায় তারুণ্যের উচ্ছ্বাস, সম্প্রীতি ও প্রাণের মেলবন্ধন সাতক্ষীরায় ছয় গুণীজনকে সংবর্ধনা দিল উদীচী শিল্পীগোষ্ঠী

পাবনায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু, আহত চার

পরিমল, পাবনা রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন সোনাপাতির বিলে মাছ ধরতে যান। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন।

বজ্রপাতের পর হতাহতরা টং ঘরের ভেতরে ও বাইরে পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি দুর্গম এলাকায়। সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধারের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page