1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষঃ
উখিয়ায় নলকূপ থেকে বের হওয়া গ্যাসে ১৫ দিন ধরে আগুন, নিয়ন্ত্রণের পরিকল্পনা বাপেক্সের ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ ফিলিং স্টেশনের কর্মচারী, মোটরসাইকেল উদ্ধার ‘রামায়ণ’-এ মন্দোদরীর সাজে কাজল আগরওয়াল, প্রশংসায় ভক্তরা নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল ছাত্রলীগ ফিরলে ক্ষতিগ্রস্ত না হওয়ার লক্ষ্যেই শিবিরের নীরব ভূমিকা: নাছির উদ্দীন নাছির শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ার পথে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন প্রশাসনে তিন সচিবের দপ্তর রদবদল, পদোন্নতি পেলেন আরও একজন

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দীর্ঘ ৪ বছর পর বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় শুরু হয়েছে ২০২২-২৩ মৌসুমের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার নাফিউল ইসলাম এবং ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মো. ইকরামুল ইসলাম লালু ও সদস্যসচিব মীর তাজুল ইসলাম রিপন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে সাতক্ষীরা থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কাজী কামরুজ্জামান, মির্জা মনিরুজ্জামান কাকন, মো. আলতাফ হোসেন, মো. মুফাচ্ছিনুল ইসলাম তপু, মো. ফজলুল করিম, মো. ফিরোজ রহমান ও নাজমুল হাসানাইন মিলন।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন খন্দকার কবির হাসান দীপু ও মো. জাহিদ হাসান। স্কোরারের দায়িত্বে ছিলেন শেখ আখেরুজ্জামান তাপস।

উদ্বোধনী অনুষ্ঠানে রসুলপুর যুব সমিতি ও শাহ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা, প্রশিক্ষক এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

এবারের লিগে মোট ২৭টি দল অংশগ্রহণ করেছে। খেলাগুলো সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ ও সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী প্রতিদিন মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page