1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষঃ
উখিয়ায় নলকূপ থেকে বের হওয়া গ্যাসে ১৫ দিন ধরে আগুন, নিয়ন্ত্রণের পরিকল্পনা বাপেক্সের ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ ফিলিং স্টেশনের কর্মচারী, মোটরসাইকেল উদ্ধার ‘রামায়ণ’-এ মন্দোদরীর সাজে কাজল আগরওয়াল, প্রশংসায় ভক্তরা নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল ছাত্রলীগ ফিরলে ক্ষতিগ্রস্ত না হওয়ার লক্ষ্যেই শিবিরের নীরব ভূমিকা: নাছির উদ্দীন নাছির শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ার পথে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন প্রশাসনে তিন সচিবের দপ্তর রদবদল, পদোন্নতি পেলেন আরও একজন

আজ শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর)। অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারের হাতে থাকবে।

এ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল জমা পড়েছে। পাশাপাশি আগের অধিবেশনের পর জারি করা তিনটি অধ্যাদেশ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে। অধ্যাদেশগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য ৯২টি নোটিশ জমা পড়েছে। একই বিধির ১৩১ ধারায় সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ জমা হয়েছে ২৮১টি।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব দেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপস্থিত সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এ প্রস্তাব গ্রহণ করেন।

বৈঠকে সংসদের শব্দব্যবস্থার উন্নয়নকাজের অগ্রগতিও জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে উন্নত শব্দব্যবস্থা উদ্বোধন করা হবে।

সংসদ ভবনে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে প্রায় ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

তিনি বলেন, সংসদের অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। অন্য সময়ে চাহিদা আরও কম থাকে। পরিকল্পনা অনুযায়ী, সৌরবিদ্যুৎ দিয়ে সংসদ ভবনের চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন। বৈঠকে ই-পার্লামেন্ট কার্যক্রম এবং সংসদ সচিবালয়ের শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতিও তুলে ধরেন ডেপুটি স্পিকার।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামান, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page