1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
উখিয়ায় নলকূপ থেকে বের হওয়া গ্যাসে ১৫ দিন ধরে আগুন, নিয়ন্ত্রণের পরিকল্পনা বাপেক্সের ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ ফিলিং স্টেশনের কর্মচারী, মোটরসাইকেল উদ্ধার ‘রামায়ণ’-এ মন্দোদরীর সাজে কাজল আগরওয়াল, প্রশংসায় ভক্তরা নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল ছাত্রলীগ ফিরলে ক্ষতিগ্রস্ত না হওয়ার লক্ষ্যেই শিবিরের নীরব ভূমিকা: নাছির উদ্দীন নাছির শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ার পথে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন প্রশাসনে তিন সচিবের দপ্তর রদবদল, পদোন্নতি পেলেন আরও একজন

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন’ লেখা ব্যানারসহ আ.লীগের তিন কর্মী গ্রেফতার

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

রাজধানীর তুরাগে ‘শেখ হাসিনা বীরের বেশে, ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে’ লেখা ব্যানারসহ আওয়ামী লীগের তিন কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। মিছিল বের করার প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আশুলিয়া সড়কের প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিতুল হাসান (১৯)। তাদের সবার বাড়ি গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকায়।

ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন ওরফে কবির উদ্দিন মোল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি মিছিল বের করার প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে সাত ফুট বাই তিন ফুট আকারের আওয়ামী লীগের একটি ব্যানার জব্দ করা হয়েছে। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা বীরের বেশে, ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে’।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page