1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
উখিয়ায় নলকূপ থেকে বের হওয়া গ্যাসে ১৫ দিন ধরে আগুন, নিয়ন্ত্রণের পরিকল্পনা বাপেক্সের ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ ফিলিং স্টেশনের কর্মচারী, মোটরসাইকেল উদ্ধার ‘রামায়ণ’-এ মন্দোদরীর সাজে কাজল আগরওয়াল, প্রশংসায় ভক্তরা নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল ছাত্রলীগ ফিরলে ক্ষতিগ্রস্ত না হওয়ার লক্ষ্যেই শিবিরের নীরব ভূমিকা: নাছির উদ্দীন নাছির শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ার পথে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন প্রশাসনে তিন সচিবের দপ্তর রদবদল, পদোন্নতি পেলেন আরও একজন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী ফ্লাইটটি ইস্তাম্বুলে অবতরণ করে।

সম্মেলনে প্রধানমন্ত্রী একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে আন্তালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। সেখানে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

সূত্র: বাসস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page