1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষঃ
‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্রের মজুদ বেড়েছে দেড় গুণ পিএইচপির গুরুতর নিরাপত্তাত্রুটি, ঝুঁকি এড়াতে বন্ধ হচ্ছে বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা, পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে ছাড়ার নির্দেশ রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় গুরুতর আহত হেলেন, অভিযুক্তের বিরুদ্ধে তিন অভিযোগ ১ নভেম্বর থেকে পিঠা-পুড়ি, পেঁয়াজু ও ফলের রসের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সেনবাগ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম ও সাধারণ সম্পাদক আলো বিসর্জনের বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির সাজার তথ্য ছিল না বন্দি তালিকায়

দেশে হামের প্রকোপে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১,০৩২

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩২ শিশু হামে আক্রান্ত হয়েছে।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকায় দুই শিশু এবং সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৫২২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ শিশু।

এ ছাড়া একই সময়ে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page