1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষঃ
প্রশ্নপত্র ফাঁস রোধে ভারতে গঠিত হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্ট: মোদী কামরাঙ্গীরচরে সহকর্মীদের ঝগড়া থামাতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দিল্লিতে সিজেপির আন্দোলনে সংঘর্ষ, সংসদ মার্গে উত্তেজনা; সাময়িকভাবে বন্ধ ইন্টারনেট ঢাকাসহ ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত টানা ১২তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সরকারি দফতরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়ন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, এখনো নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা ঢাবির এএফ রহমান হলের পাশে ফুটপাত থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার

গোমস্তাপুর সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে সরিয়ে নিল বিএসএফ

হাফিজুর, রাজশাহী রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শূন্যরেখা থেকে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করা ২৮ জন নারী-পুরুষকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবির প্রতিরোধের মুখে শুক্রবার (৫ জুন) মধ্যরাতে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তর থেকে সরিয়ে নেওয়া হয়। পরে শনিবার (৬ জুন ভোরে) সীমান্ত এলাকায় তাদের আর দেখা যায়নি।

এ বিষয়ে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবিকে কিছু না জানালেও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে বাঙ্গাবাড়ী সীমান্তের পিলার ২০৩/৬-আর সংলগ্ন এলাকা দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। তবে বিজিবির প্রতিরোধে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

তিনি আরও জানান, এরপর থেকে ওই ব্যক্তিরা ভারতের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, পরে রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।

বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিদের কোনো অবস্থান বা চলাচল দেখা যাচ্ছে না বলে জানিয়েছে বিজিবি। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page