1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম ইনতিশার হাসনাত (২২)। তিনি কক্সবাজারের পেকুয়া এলাকার মো. বেলালের ছেলে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে হ্রদের চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বরাতে জানা যায়, চট্টগ্রাম থেকে কয়েকজন বন্ধু মিলে তারা রাঙামাটিতে ঘুরতে আসেন। কাপ্তাই হ্রদ এলাকায় নতুন জেগে ওঠা বালুচর দেখতে গিয়ে তারা একটি বোট নিয়ে সেখানে যান। পরে গোসল করতে নামলে হঠাৎ ইনতিশার পানিতে ডুবে নিখোঁজ হন।

ঘটনার পর বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে ডুবুরি দল স্পিডবোট নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় হ্রদের তলদেশ থেকে ইনতিশারের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোসলে নামার সময় পানির গভীরতা ও স্রোতের কারণে তিনি ডুবে যান। দুর্ঘটনার প্রকৃত কারণ যাচাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page