1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

সিলেট সীমান্তের কাছে ৪.৫ মাত্রার ভূমিকম্প, রাজধানীসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬

রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়, যা কিছু সময়ের জন্য মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তসংলগ্ন ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

ভূমিকম্পটি স্বল্প সময় স্থায়ী হলেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় এর প্রভাব অনুভূত হয়। কম্পন টের পেয়ে অনেক মানুষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে নিচে নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেশের বিভিন্ন স্থান থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর প্রকাশ করেন অনেকেই।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান। সেসময়ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় ভূমিকম্প-ঝুঁকি এবং দুর্যোগ প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page