1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

গাইবান্ধায় গাছে পতাকা টাঙাতে উঠে অচেতন যুবক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

এমদাদুল, রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে গাছে উঠে জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন শামিম (৩০) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কদম গাছ থেকে তাকে উদ্ধার করেন।

শামিম পলাশবাড়ী পৌরসভার বৈরিহরিণমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নিজ সমর্থিত দলের পতাকা টাঙানোর উদ্দেশ্যে শনিবার (১৩ জুন) সকালে উপজেলার একটি এলাকায় একটি বড় কদম গাছে ওঠেন শামিম। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গাছের ওপরেই ভারসাম্য হারিয়ে অচেতন হয়ে যান।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে উঠে অচেতন অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনে। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানান, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় পতাকা টাঙানোর প্রবণতা বাড়ছে। তবে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও উঁচু ভবনের ছাদে উঠে পতাকা টাঙানোর সময় একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে।

সচেতন মহল বলছে, পতাকা টাঙানোর ক্ষেত্রে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ঝুঁকিপূর্ণ স্থানে না ওঠা, বিদ্যুতের তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ফায়ার সার্ভিসও নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ফুটবল উন্মাদনার মধ্যেও নিরাপদভাবে পতাকা টাঙানোর আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page