1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত, প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক পূর্বধলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ৩১৯ অসহায় পরিবারে বিতরণ পরীমনির এক শব্দের প্রতিক্রিয়া শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে সরকার কাজ করছে: মাহদী আমিন কুপার কনোলির সেঞ্চুরিতে মিরপুরে বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া যুদ্ধবিরতি নিয়ে কাতারের মধ্যস্থতায় আলোচনা চলছে, এখনো চূড়ান্ত হয়নি কোনো চুক্তি: ফার্স নিউজ বিএসএফের ‘পুশইন’ ও সীমান্ত হত্যা নিয়ে সংসদে আলোচনা স্থগিত, কারণ জানতে চাইলেন মীর আহমাদ বিনকাসেম দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ জেলা হাসপাতালে আইসিইউ উদ্বোধন, স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সভা

পূর্বধলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ৩১৯ অসহায় পরিবারে বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারের পক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

আয়োজকদের তথ্যমতে, মোট ১০ লাখ টাকার বরাদ্দ থেকে ৩১৯ জন উপকারভোগীর মধ্যে ৯ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট অর্থের মধ্যে নেত্রকোনা সদর উপজেলায় ৩০ হাজার টাকা এবং দুর্গাপুর উপজেলায় ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাহফুজুল হক মানার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্রাহাম লিংকন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম খান, বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বৈরাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা এবং উপকারভোগীরা।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু বলেন, সংসদ সদস্য মানসুরা আক্তার সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় তার পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ এ কার্যক্রম বাস্তবায়ন করেন। তিনি জানান, যাচাই-বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত অসহায় ও হতদরিদ্রদের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে এবং উপকারভোগীদের তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে।

সোলাইমান কবির পাপ্পু বলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মানসুরা আক্তার দায়িত্ব গ্রহণের পর থেকে পূর্বধলা উপজেলাকে একটি রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page