1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর রাজধানীর ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ১৪, চালক পলাতক দেশের উন্নয়ন ও জনস্বার্থে সত্যনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা: ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধির পথে এগোনোই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাহেদ উর রহমানকে নিয়ে দিল্লি বিমানবন্দরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বললেন পররাষ্ট্রমন্ত্রী রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ড: সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য, শনাক্ত কয়েকজন

জাহেদ উর রহমানকে নিয়ে দিল্লি বিমানবন্দরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান-এর দেশে ফিরে আসার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দিনশেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।”

এর আগে রোববার (১৪ জুন) সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ একটি অপ্রীতিকর ঘটনার পর সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন ডা. জাহেদ উর রহমান।

ভারতীয় সংবাদমাধ্যম CNN-News18–এর প্রতিবেদনের বরাতে জানা যায়, নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি নজরদারি তালিকায় (ওয়াচ লিস্ট) নাম থাকার কারণে দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে কিছু সময়ের জন্য আটকে রাখে। রুটিন যাচাইয়ের সময় তার নামটি নজরে আসায় অতিরিক্ত তথ্য যাচাই-বাছাই করা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, Indian Ocean Rim Association (IORA)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নিতে তিনি ভারতে যাচ্ছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ১৫ ও ১৬ জুন এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্রগুলো আরও জানায়, ডা. জাহেদ উর রহমানের কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না। তিনি সার্ক স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট ব্যবহার করে সফরে গিয়েছিলেন। তবে তার সফর সম্পর্কে আগে থেকেই অবহিত করে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র (নোট ভারবাল) পাঠিয়েছিল। এমনকি তাকে স্বাগত জানাতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

নয়াদিল্লির একটি সূত্র জানায়, পরবর্তীতে উচ্চপর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয়। তবে বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে অসম্মানজনক মনে করে ডা. জাহেদ উর রহমান নিজেই সফর বাতিলের সিদ্ধান্ত নেন। পরে তিনি কলম্বো হয়ে ট্রানজিট ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page