1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ভারতে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির বিকল্প পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে খেলতে বাংলাদেশ রাজি না হলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আরও এক দিনের সময় দিয়েছে আইসিসি।

নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি ভারতের বিপক্ষে এবং ভারতের ভেন্যুতে দল না পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি আজ আইসিসির বোর্ডসভায় আলোচনায় আসে। সভায় এ নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ভোটের ফলাফলে বাংলাদেশের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপে একটি বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এই সিদ্ধান্ত কার্যকর করার আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে দেশের চূড়ান্ত অবস্থান আইসিসিকে জানাতে বলা হয়েছে। এ জন্য বিসিবিকে এক দিনের সময় দেওয়া হয়েছে।

আইসিসি বোর্ডসভা–সংশ্লিষ্ট সূত্রের বরাতে ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!