1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর রাজধানীর ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ১৪, চালক পলাতক দেশের উন্নয়ন ও জনস্বার্থে সত্যনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা: ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধির পথে এগোনোই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাহেদ উর রহমানকে নিয়ে দিল্লি বিমানবন্দরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বললেন পররাষ্ট্রমন্ত্রী রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ড: সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য, শনাক্ত কয়েকজন

রাজধানীর ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকার চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক তৃতীয় দফার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানান্তরের সিদ্ধান্ত হওয়া চারটি বাস টার্মিনাল হলো— ফুলবাড়িয়া-গুলিস্তান, গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী আন্তঃনগর বাস টার্মিনাল।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। অন্যদিকে মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে পূর্বাচলে এবং পরবর্তীতে স্থায়ীভাবে টঙ্গি সংলগ্ন এলাকায় সরিয়ে নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, রাজধানীর যানজট কমাতে আন্তঃনগর বাস টার্মিনালগুলো দ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্ধারিত স্থানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এ সময় ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবে এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা স্থাপনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান সাংবাদিকদের জানান, যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করা, হকারদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাস্তবায়নাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পকে কীভাবে আরও কার্যকরভাবে জনপরিবহন করিডোর হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে।

তিনি আরও জানান, মহাখালী টার্মিনালের বাসগুলোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপোর জায়গা নির্ধারণ করা হয়েছে। একই ধরনের ব্যবস্থা সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে। এছাড়া আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় ট্রাফিক সিগন্যাল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে আরও সুশৃঙ্খল করার পাশাপাশি কাঁচপুরে নতুন আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুলিস্তান এলাকা থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার উদ্যোগও গ্রহণ করা হবে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় সড়কে বাসের অবস্থান কমাতে পূর্বাচলে অস্থায়ী বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ কাজে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page