1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ঘিরে ব্যাপক প্রস্তুতি ও জনআলোচনা দিল্লি বিমানবন্দরের ঘটনায় কোনো জিজ্ঞাসাবাদ হয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আদ-দ্বীন ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন, নির্বাহী পরিচালক পদে অধ্যাপক জামালুন্নেসা ৭ হাজার কোটি টাকার পাঁচ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ দুই কিশোর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর সিরাজগঞ্জের রায়গঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১ লন্ডনে এনসিপির সভা ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় আটক ৩ রহস্যময় পোস্টে নতুন জল্পনা, সংগীত থেকে বিরতির ইঙ্গিত দিলেন প্রীতম? ইসলামে শ্রমিকের দায়িত্ব ও সততা: কর্মই হতে পারে ইবাদত ইসলামী ব্যাংকে দ্রুত পূর্ণাঙ্গ পর্ষদ গঠন, আমানতকারীদের আস্থা রাখার আহ্বান

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকায় এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হানিফ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার ঘুরকা ইউনিয়নের দাদপুর দাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক হানিফ শেখ ওই ইউনিয়নের ঘুড়কা পশ্চিম পাড়া গ্রামের আবু বক্কর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। অভিযোগে বলা হয়েছে, হানিফ শেখ কৌশলে শিশুটিকে বিদ্যালয়ের পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখে।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি শিশুটির আচরণগত পরিবর্তন ও শারীরিক অসুস্থতা দেখে মায়ের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি সব খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা অভিযুক্ত হানিফকে কৌশলে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page