1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযানে পুলিশের ওপর হামলা, দুই কর্মকর্তা আহত এআইভিত্তিক ভুয়া ট্রাফিক এসএমএসে প্রতারণা, সিআইডির অভিযানে গ্রেফতার ৩ টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের হাতে এক হাত হারিয়েও থেমে থাকেননি মফিজ উদ্দিন: কৃষকের আস্থার প্রতীক এক কৃষি কর্মকর্তার অনন্য গল্প নড়াইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পিরোজপুরে মাদকবিরোধী কর্মশালা, সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান শরীয়তপুরে বাল্যবিবাহের আয়োজন পণ্ড, নিকা রেজিস্ট্রারকে ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে প্রথম শ্রেণির শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১৮ মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ঘিরে ব্যাপক প্রস্তুতি ও জনআলোচনা দিল্লি বিমানবন্দরের ঘটনায় কোনো জিজ্ঞাসাবাদ হয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শরীয়তপুরে বাল্যবিবাহের আয়োজন পণ্ড, নিকা রেজিস্ট্রারকে ৬ মাসের কারাদণ্ড

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রশাসনের অভিযানে একটি বাল্যবিবাহের আয়োজন পণ্ড করে দেওয়া হয়েছে। একই ঘটনায় বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে এক নিকা রেজিস্ট্রারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ান মাদবর কান্দী গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান এবং পুলিশ সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে প্রশাসন বাল্যবিবাহের সত্যতা নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেয়।

এ ঘটনায় বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে নিকা রেজিস্ট্রার মাওলানা মো. জাকির হোসেন (৬৫)-কে শাস্তি প্রদান করা হয়। একই সঙ্গে তাকে আর্থিক জরিমানাও করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি খসড়া রেজিস্টার খাতা জব্দ করা হয়। প্রশাসনের দাবি, ওই খাতায় বাল্যবিবাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

প্রশাসন আরও জানিয়েছে, বাল্যবিবাহের সঙ্গে জড়িত বর, তার অভিভাবক এবং সংশ্লিষ্ট এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য একটি গুরুতর অপরাধ এবং এটি আইনত দণ্ডনীয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page