
মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরে একটি মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, পিরোজপুর সদর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ এবং পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধেশ্যাম সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন।
কর্মশালায় বক্তারা বলেন, মাদকের বিস্তার সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
I was suggested this blog by my cousin. I’m not sure whether this post is written by him as nobody else know such detailed about my difficulty. You are amazing! Thanks!