1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

নড়াইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নাসিম, খুলনা রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুমনা ফেরদৌসী (৩৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) রাতে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমনা ফেরদৌসী অভিযুক্ত লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে লোহাগড়া থানায় খবর আসে যে দিঘলিয়া এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় সুমনা ফেরদৌসীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। এতে মৃত্যুকে সন্দেহজনক মনে করে তার স্বামী লিমন মল্লিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে জানানো হলেও মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে। জিজ্ঞাসাবাদে স্বামী মারধরের কথা স্বীকার করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page