1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ফ্লাইওভারে ছুরিকাঘাতে যুবক নিহত, ছিনতাইয়ের অভিযোগ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (যুবক) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তরিকুলের বাড়ি শ্যামপুরের ২২৩/১ করিমুল্লার বাগ এলাকায়। তার বাবার নাম সফিকুল ইসলাম মাসুদ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

স্থানীয় কয়েকজন পথচারী জানান, রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর তারা তরিকুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় তরিকুল জানিয়েছিলেন, কয়েকজন ছিনতাইকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

One thought on "ফ্লাইওভারে ছুরিকাঘাতে যুবক নিহত, ছিনতাইয়ের অভিযোগ"

  1. I gotta favorite this website it seems very useful very useful

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page