1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বরিশালে অবৈধ দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৯,৫০০ টাকা

রাসেদুল, বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

বরিশাল নগরীতে অবৈধভাবে জনসাধারণের চলাচলের পথ দখল এবং অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার অভিযোগে তিন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন। অভিযানে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সিটি করপোরেশনের প্রেস সচিব সাকলাইন মোস্তাক।

তিনি জানান, নগরীর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় পরিচালিত অভিযানে ফুটপাত ও জনসাধারণের প্রবেশপথ দখল করে কার্যক্রম চালানোর দায়ে তিন ব্যক্তিকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দখল করা স্থান উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।

এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ব্যবসা পরিচালনার অভিযোগে নগরীর মনোয়ারা হোটেল ও ভাই ভাই রেস্তোরাঁর মালিকদের কাছ থেকে আরও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিটি করপোরেশন জানিয়েছে, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। নগরবাসীর স্বার্থে অবৈধ দখল ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page