1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

কালিয়াকৈরে গার্মেন্টসে হঠাৎ অসুস্থ শতাধিক শ্রমিক, পানির উৎস নিয়ে সন্দেহ

রিফাত হোসেন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় হঠাৎ বিপুল সংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে।

কারখানায় কর্মঘণ্টা শুরু হওয়ার কিছু সময় পর একের পর এক শ্রমিক মাথা ঘোরা, বমি বমি ভাব, দুর্বলতা এবং অচেতন হয়ে পড়ার মতো উপসর্গে আক্রান্ত হন। দ্রুত তাদের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার পানির সরবরাহ থেকে পানি পান করার পর শ্রমিকদের মধ্যে এ ধরনের উপসর্গ দেখা দেয়। তবে বিষয়টির প্রকৃত কারণ জানতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, সকালে নিয়মিত কাজে যোগ দেওয়ার পর তারা কারখানার পানির সরবরাহ থেকে পানি পান করেন। এর কিছুক্ষণ পর প্রথমে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে একই ধরনের উপসর্গ দ্রুত বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে।

অসুস্থ শ্রমিকদের বেশিরভাগই নারী বলে জানা গেছে। তাদের মধ্যে অনেককে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছু শ্রমিককে কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক রোগী আসায় হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জরুরি ভিত্তিতে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, “সকাল থেকে ধারাবাহিকভাবে অসুস্থ শ্রমিকদের হাসপাতালে আনা হচ্ছে। রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় চাপ সৃষ্টি হয়েছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

ঘটনার পর অসুস্থতার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। পানি বা অন্য কোনো উৎস থেকে এ পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় কারখানা এলাকা ও শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page