1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

ঢাকার গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনা: যানজট কমাতে বড় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজধানীর যানজট কমানো এবং আন্তঃজেলা বাস চলাচলে শৃঙ্খলা আনার লক্ষ্যে গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এই দুই প্রধান টার্মিনাল বর্তমান স্থান থেকে সরিয়ে নতুন এলাকায় নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গাবতলী বাস টার্মিনালকে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাস টার্মিনালকে কাঁচপুর এলাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে। রাজধানীর অন্যান্য বড় বাসস্ট্যান্ডও পর্যায়ক্রমে পুনর্বিন্যাস করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের প্রধান বাস টার্মিনালগুলোতে যাত্রীসেবার মান সন্তোষজনক নয়। অবকাঠামো, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও যাত্রীসুবিধার ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানে আগামী চার থেকে ছয় মাসের মধ্যে কিছু দৃশ্যমান উন্নয়ন আনার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত কিছু বাস সার্ভিস তুলনামূলক ভালো ব্যবস্থা নিশ্চিত করলেও সাধারণ বাসস্ট্যান্ডগুলোতে এখনো প্রয়োজনীয় সুবিধার অভাব রয়েছে। নতুন পরিকল্পনার মাধ্যমে যাত্রীদের জন্য উন্নত টার্মিনাল ব্যবস্থা গড়ে তোলা হবে।

এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে অনিয়ন্ত্রিতভাবে বাস থামিয়ে যাত্রী ওঠানামার সংস্কৃতি বন্ধ করা হবে। ভবিষ্যতে নির্ধারিত টার্মিনাল ও স্টপেজ ছাড়া বাস থামানো সীমিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে, যানজট কমবে এবং যাত্রীসেবার মানও উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page