1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৬ জেলায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ৩০ জুন পর্যন্ত কার্যকর ১১ বছর পর আসছে নবম পে-স্কেল, জুলাই থেকে কার্যকর হওয়ার ঘোষণা শাহজালাল মাজারের নতুন দানবাক্সে ৪ দিনে ১৭.৫৩ লাখ টাকা, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার ইসলাম ধর্ম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ জেলায় বিজিবি মোতায়েন ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ ২০২৮ সালের পর প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাকবেন না: ববি হাজ্জাজ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পুত্রজায়ায় বাংলাদেশ–মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠক, শ্রমবাজারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা সিন্ধু পানি ইস্যুতে উত্তেজনা, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

পটুয়াখালীতে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে মারধর, হাসপাতালে ভর্তি

রাসেদুল, বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আহত সাংবাদিকরা হলেন এশিয়া পোস্ট ও এশিয়া টিভির পটুয়াখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম তনু এবং দৈনিক আজকের খবরের প্রতিনিধি দীপরয়। আহত তনু বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন, আর দীপরয় প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় আছেন।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক তনুর অভিযোগ, তিনি হাসপাতালের হিসাবরক্ষক হাসানুজ্জামানের কক্ষে অনিয়মের তথ্য জানতে গেলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়। তিনি আরও অভিযোগ করেন, তাকে শারীরিকভাবে আঘাত করা হয়, গলায় চেপে ধরা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তথ্য মুছে ফেলা ও ভেঙে ফেলা হয়। পরে তাকে কক্ষে আটকে রাখা হয় এবং আরও মারধর করা হয়।

অভিযুক্ত হাসপাতালের হিসাবরক্ষক হাসানুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিক তার কক্ষে প্রবেশ করে অসৌজন্যমূলক আচরণ করেন, তবে তিনি কোনো মারধরের সঙ্গে জড়িত নন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী প্রেসক্লাব ঘটনাটির নিন্দা জানিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page